1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ওষুধ খাত

  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪, ৪.৫৫ পিএম
  • ১৮১ Time View

গেল সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাত কোম্পানিগুলোর শেয়ার। এতে খাতটি লেনদেনের শীর্ষে অবস্থান করে। পরের অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। 

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়।

গেল সপ্তাহে লেনদেন হয়েছে দুই হাজার ৭০ কোটি তিন লাখ টাকা। যার দৈনিক গড় লেনদেন ছিল ৫৩১ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে ওষুধ ও রসায়ন খাতের ৩৩ প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৫১০ কোটি ৬৯ লাখ টাকা। যার দৈনিক গড় লেনদেন ছিল ১২৭ কোটি ৬৭ লাখ টাকা। এই পরিমাণ লেনদেনে খাতটি শীর্ষ অবস্থানে উঠে এসেছে। 

পরের অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। লেনদেন ৩৮১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার। এরপরের অবস্থানে বস্ত্র খাত। লেনদেন ২২৩ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। 

এছাড়া প্রকৌশল খাতের লেনদেন ১২৬ কোটি ছয় লাখ টাকা, ব্যাংক খাতে ১২১ কোটি ৮১ লাখ টাকা, মিউচুয়াল ফান্ড খাতে ১১৩ কোটি ১৯ লাখ টাকা, আইটি খাতে ৯৭ কোটি ৫৬ লাখ টাকা, জীবন বিমা খাতে ৮৭ কোটি ৭৬ লাখ টাকা, সাধারণ বিমা খাতে ৭৬ কোটি ১১ লাখ টাকা, ভ্রমণ ও অবকাশ খাতে ৭৪ কোটি ৯ লাখ টাকা, বিবিধ খাতে ৪১ কোটি ৬৮ লাখ টাকা, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৩২ কোটি ১১ লাখ টাকা, সিরামিক খাতে ২৯ কোটি ৮০ লাখ টাকা, সিমেন্ট খাতে ২৯ কোটি ৮০ লাখ টাকা,  পেপার ও প্রিন্টিং খাতে ২৫ কোটি ৫৮ লাখ টাকা,  সেবা ও আবাসন খাতে ২০ কোটি ৯৮ লাখ টাকা, টেলিকম খাতে ১৮ কোটি ৬৯ লাখ টাকা, ট্যানারি খাতে ১৮ কোটি ৫৮ লাখ টাকা, নন ব্যাংকিং আর্থিক খাতে ১৭ কোটি ৬৪ লাখ টাকা, পাট খাতে ১৬ কোটি ২৮ লাখ টাকা  এবং করপোরেট বন্ড খাতে ৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com