1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিলিভার কনজ্যুমার

  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪, ২.১৫ পিএম
  • ২১৩ Time View

সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে (১৯ মে-২৩ মে) কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ৫৯ শতাংশ অবদান ইউনিলিভারের।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার সপ্তাহজুড়ে গড়ে ৩০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে উঠে আসা এসিআই লিমিটেডের বিদায়ী সপ্তাহে গড়ে শেয়ার হাতবদল হয়েছে ১৯ কোটি ৫৯ লাখ টাকার।

সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলো- গড়ে লাভেলো আইসক্রিমের ১৯ কোটি ৪৭ লাখ টাকা, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ১৪ কোটি ৬৮ লাখ টাকা, বিচ হ্যাচারির ১৪ কোটি ৪৭ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৩ কোটি ০৮ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১১ কোটি ৭৫ লাখ টাকা, ইজেনারেশনের ১১ কোটি ৬৫ লাখ টাকা এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com