1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

সাপ্তাহিক দরপতনের শীর্ষে সোনালী আঁশ

  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪, ২.১৪ পিএম
  • ১৮৬ Time View

সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি কোম্পানির মধ্যে ৩৩৮টির শেয়ারদর কমেছে। তাতে সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে সোনালী আঁশের শেয়ারদর কমেছে ৪৯ দশমিক ৭২ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৬০০ টাকা ২০ পয়সা, সপ্তাহ শেষে যা কমে ৩০১ টাকা ৮০ পয়সা হয়।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এপেক্স ফুডস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১ দশমিক ৩৫ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ২৫১ দশমিক ৯০ পয়সা, যা সপ্তাহ শেষে কমে দাঁড়ায় ২২৩ দশমিক ৩০ পয়সায়।

আর ১১ দশমিক ২৭ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে বিডি ল্যাম্পস। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১২৬ টাকা, যা সপ্তাহ শেষে কমে ১১১ দশমিক ৮০ পয়সায় দাঁড়িয়েছে।

সপ্তাহজুড়ে দরপতন হওয়া কোম্পানিগুলো- এশিয়াটিক ল্যাবরেটরিজের ১১ দশমিক ২৫ শতাংশ, ই-জেনারেশনের ১১ দশমিক ২৪ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ১১ দশমিক ২৪ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১১ দশমিক ১৮ শতাংশ, আরামিট লিমিটেডের ১১ দশমিক ১৭ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ১১ দশমিক ১৬ শতাংশ এবং এইচআর টেক্সটাইল লিমিটেডের ১১ দশমিক ১৫ শতাংশ শেয়ার দর কমেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com