1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ডিএসইর পিই রেশিও কমেছে

  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪, ১২.০৩ পিএম
  • ১৯৬ Time View

বিদায়ী সপ্তাহে (১৯ থেকে ২৩ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ৮ দশমিক ৬৪ শতাংশ বা ০ দশমিক ৯৪ পয়েন্ট।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০ দশমিক ৮৭ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯ দশমিক ৯৩ পয়েন্টে।

ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০ দশমিক ৯৪ পয়েন্ট বা ৮ দশমিক ৬৪ শতাংশ।

খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতে ৬.৪ পয়েন্ট, সিমেন্ট খাতে ৯.৪ পয়েন্ট, সিরামিকস খাতে ৭৮.২ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৫.৮ পয়েন্ট, আর্থিক খাতে ৩৫.৭ পয়েন্ট, খাদ্য খাতে ১৩.৯ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৯.৭ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৪.৩ পয়েন্ট, আইটি খাতে ১৮.২ পয়েন্ট, পাট খাতে ১৮.২ পয়েন্ট, বিবিধ খাতে ৩৪.১ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১২২.৭ পয়েন্ট, কাগজ খাতে ২০.২ পয়েন্ট, ওষুধ খাতে ১৩.৬ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১৭.৩ পয়েন্ট, ট্যানারি খাতে ২৩.৮ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৪ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ৭.৩ ও বস্ত্র খাতে ১৯.১ পয়েন্ট অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com