1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

আনার হত্যায় ভারতে এক কসাই আটক

  • আপডেট : শুক্রবার, ২৪ মে, ২০২৪, ১১.২১ এএম
  • ১৪৮ Time View

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে ভারতে এক কসাইকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দারা। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম জিহাদ হাওলাদার। তার বাড়ি বাংলাদেশের খুলনা জেলার দিঘলিয়া থানার বারাকপুর গ্রামে। বাবার নাম জয়নাল হাওলাদার।

বাংলাদেশি অনুপ্রবেশকারী পেশায় কসাই জিহাদ অবৈধভাবে মুম্বাইয়ে বাস করতেন। বুধবার ভোরে ভারতের গোয়েন্দারা তাকে আটক করে।

জিহাদ স্বীকার করেছেন, আখতারুজ্জামানের নির্দেশে তিনিসহ চার জন ওই এমপিকে তার নিউটাউনের ওই ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করেছেন।

তিনি জানান, এমপি আনারের শরীর কাটার জন্য তাকে কলকাতায় আনেন আক্তারুজ্জামান শাহিন। জিহাদ এমপি আনারের শরীর কেটে মাংসের কিমা করে প্যাকেটে ভরেন। পরে নিউটাউন থেকে দক্ষিণ চব্বিশ পরগনার পোলেরহাট থানার কৃষ্ণমাটি এলাকার একটি খালে তার দেহাংশ ভরা ব্যাগ ফেলে দেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে পুলিশ এবং পশ্চিমবঙ্গের গোয়েন্দা সংস্থা সিআইডির টিম উদ্ধার কাজ শুরু করেছে, যা বর্তমানেও চলছে।

শুক্রবার জিহাদকে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত জেলা ও দায়রা আদালতে পাঠানোর কথা রয়েছে।

ঢাকায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, এমপি আনার হত্যায় ডিবির হাতে গ্রেপ্তার হওয়া তিনজন হলেন- হত্যাকাণ্ডের মূল সংঘটক আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি।

ইতিমধ্যে ঢাকায় এসেছেন দুই সদস্যের ভারতীয় পুলিশ। ভারতীয় পুলিশের প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করছেন।

বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ বলেন, হত্যাকাণ্ডে মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন। আর হত্যা মিশনে আমানের নেতৃত্বে অংশ নেয় কয়েকজন। পাশাপাশি আরও কোনো ব্যক্তি এর সাথে জড়িত আছে কিনা, সেটাও আমরা খুঁজে দেখছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com