1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

প্রার্থী নিহতের ঘটনায় রায়পুরায় নির্বাচন স্থগিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ২.৩০ পিএম
  • ১৪৫ Time View

আগামী ২৯ মে তৃতীয় ধাপে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৩ মে) নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

ঢাকা অঞ্চলের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা এবং রায়পুরা উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার মো. মোশারফ হোসেন জানান, তালা প্রতীকের বৈধ ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহতের ঘটনায় নরসিংদীর রায়পুরা উপজেলায় সব পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সর্বসাধারণের জ্ঞাতার্থে শিগগিরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে বুধবার (২২ মে) দুপুরে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের পাড়াতলির মামদেরকান্দি এলাকায় নির্বাচনী প্রচারণা গেলে প্রতিপক্ষ চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকরা হামলা চালায় সুমনসহ তার কর্মী-সমর্থকদের ওপর। এ ঘটনায় হাসপাতালে নেয়ার পথেই মারা যান ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। পরিস্থিতি বিবেচনায় ভোট স্থগিতের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

রায়পুরা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com