শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দায়িত্বশীল বিরোধীদল হিসেবে কাজের ঘোষণা জামায়াত আমিরের জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন প্রধান উপদেষ্টার তারেক রহমানকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার সংবিধান সংস্কার গণভোটের চূড়ান্ত ফল গেজেট প্রকাশ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়: তারেক রহমান ও জোট নেতাদের বিআরজেএ-এর অভিনন্দন স্ট্যান্ডার্ড ব্যাংকে মাসব্যাপী স্মার্ট ব্যাংকিং ও রেমিট্যান্স সেবা ক্যাম্পেইন নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা মক্কায় প্রবাসীদের পাশে মানবিক সহায়তায় মারুফ ও মাহমুদ — কাজের সুযোগ পেয়ে কৃতজ্ঞ প্রবাসীরা ‎ গাইবান্ধা-৫ আসনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছের বেসরকারি বিজয় কুমিল্লার দেবিদ্বার থেকে এমপি নির্বাচিত হাসনাত আবদুল্লাহকে দেশ-বিদেশে অভিনন্দন

আমনের উৎপাদন বাড়াতে ৪০ কোটি টাকার প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৭০ Time View

চলতি বছর রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে ৪০ কোটি ৪ লাখ টাকার প্রণোদনা দেওয়া হবে। দেশের ৬১টি জেলার ৫ লাখ ৬৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন।

বুধবার (২২ মে) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এ প্রণোদনার আওতায় একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য রোপা আমন ধানের উচ্চফলনশীল (উফশী) জাতের প্রয়োজনীয় ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। এ সংক্রান্ত সরকারি আদেশ এরইমধ্যে জারি হয়েছে।

মাঠ পর্যায়ে শিগগিরই এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS