
নিজস্ব প্রতিনিধিঃ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।
বুধবার (২২ মে) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। তিনি জানান, বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ সকাল থেকে ভারতের সাথে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়াও বন্দরের সকল কার্যক্রমও বন্ধ আছে। আগামীকাল বৃহস্পতিবার (২৩ মে) সকাল থেকে ভারতের সাথে আবারও আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved