1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ দেবে বিএসইসি

  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৫.০১ পিএম
  • ১৮৯ Time View

পুঁজিবাজারের সেরা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বা ইন্টারমিডিয়ারিজদের বার্ষিক স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার দেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২০২৩ সালের পারফরমেন্স বিবেচনা করে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরষ্কার ২০২৩’ দেওয়া হবে।

আগামী বুধবার (২২ মে) সন্ধ্যা ৭টায় রাজধানীর প্যান পাসিফিক সোনারগাঁও হোটেলে এ পুরষ্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজারের সদস্যভুক্ত স্টক ব্রোকার ও স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট (সম্পদ ব্যবস্থাপনা)-এই তিন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হবে। এছাড়া পুরষ্কার প্রদান অনুষ্ঠান ছাড়াও দেশের অর্থনীতিসহ প্রতিটি ক্ষেত্রে নারীদের অবদান ও অংশগ্রহণের স্বীকৃতি জানানো এবং আর্থিক খাতে তথা পুঁজিবাজারে নারীদের অধিকতর অংশগ্রহণ উৎসাহিতকরণের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ‘পুঁজিবাজারে নারী’ শীর্ষক একটি আলোচনার আয়োজন করেছে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খান উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এ সময় বিএসইসির কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান, কমিশনার আব্দুল হালিম ও অধ্যাপক ড. রুমানা ইসলামসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com