
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে শাকিল মিয়া নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ মে) সকাল ১১টার দিকে গিদারী ইউনিয়নের গিদারী দীন মোহাম্মদ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
আটক কিশোর উত্তর গিদারী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, শাওন মিয়া নামে অন্য একজনের ভোট দেয়ার চেষ্টার সময় আটক শাকিল মিয়া ধরা পড়েন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved