1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ শতাংশ

  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ১.৪৮ পিএম
  • ১৭২ Time View

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে আজ। ভোট শুরুর প্রথম চার ঘণ্টায়, সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত ১৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার (২১ মে) নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব এ তথ্য জানান।

তিনি বলেন, ১৩ হাজার ১৫৫ ভোটকেন্দ্রের মধ্যে ১০ হাজার ভোটকেন্দ্রের ভোটের হার দুপুর ১২টা পর্যন্ত ১৭ শতাংশ। বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে ইসির অতিরিক্ত সচিব বলেন, এ ধাপে ১৫৬ উপজেলায় সকাল ৮টায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সিরাজগঞ্জ সদর উপজেলায় এক আনসার সদস্য হার্ট অ্যাটাক করে মারা গেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় ধাপের ১৫৬ উপজেলায় তিনপদে এক হাজার ৮২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারমধ্য চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই সঙ্গে তিন পদে ২২ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। দু-উপজেলায় তিনপদে সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করেছেন।

ইসি জানায়, ১৫৬ উপজেলার মধ্য ২৪ উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ চলছে। বাকি ১৩২ উপজেলায় ব্যালট পেপারের মাধ্যমে ভোট হচ্ছে। যেসব এলাকায় ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে এসব এলাকায় একটি করে কারিগরি টিম গঠন করেছে ইসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com