1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

আইসিবির ফ্রি লিমিট ৫০ কোটি টাকা করলো বিএসইসি

  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ১০.৩৭ এএম
  • ২০২ Time View

দেশের উভয় স্টক এক্সচেঞ্জের সদস্য ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সহযোগী প্রতিষ্ঠান আইসিবি সিকিউরিটজ লিমিটেডের ফ্রি লিমিট ৫০ কোটি টাকায় উন্নীত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার লক্ষ্যে আইসিবি সিকিউরিটজ লিমিটেডকে শেয়ার লেনদেনে এ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এ সুবিধা আগামীকাল মঙ্গলবার (২১ মে) কার্যকর হবে।

সোমবার (২০ মে) বিএসইসি এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়, দেশের পুঁজিবাজারের দুই স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যরা দৈনিক বাই-সেল করার জন্য ১০ কোটি টাকা বরাদ্দ। তবে শুধুমাত্র আইসিবির এই লিমিটকে বাড়িয়ে ৫০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে ফ্রি লিমিটের পরিমাণ বাড়লেও এর বিপরীতে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড অথবা এর প্যারেন্ট কোম্পানি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) গ্যারান্টি দিতে হবে।

পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনায় বিএসইসি এ সিদ্ধান্ত নিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com