
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়েছে।
জানা গেছে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৮৩ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ কমে ছয় হাজার ৭০২.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.২৫ পয়েন্ট বা ০.৭১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৪.৪৫ পয়েন্ট বা ০.৯৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪২৩.৬৪ পয়েন্ট এবং দুই হাজার ৫১১.৯৯ পয়েন্টে।
ডিএসইতে আজ ৮০১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৪ কোটি ৩১ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৬৭ কোটি ৪৭ লাখ টাকার।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved