1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

শুরু হলো “প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক” শীর্ষক বিশেষ ক্যাম্পেইন

  • আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪, ১১.৪৪ এএম
  • ৩১৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ডিজিটাল ট্রান্সফরমেশনের এ যুগে নারীদের প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে কাজ করছে ১৪০০(+) শাখা উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি ব্যাংক পিএলসি। এরই অংশ হিসেবে গত ১৭ মে “বিশ^ টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস”-কে উপজীব্য করে শুরু হলো “প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক” শীর্ষক বিশেষ ক্যাম্পেইন।

গত ১৬ মে, চট্টগ্রামের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে দুটি কম্পিউটার ও ১২০টি বই প্রদানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এই ক্যাম্পেইনের। পর্যায়ক্রমে এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে নারীদের প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভ‚মিকা পালন করবে বলে মনে করে আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ।

উক্ত অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম বলেন, “আইএফআইসি ব্যাংক বিশ^াস করে যে প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে নারীদের অংশগ্রহণ এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ ও প্রগতিশীল সমাজ গঠন করতে পারবো। এই উদ্যোগ আামাদের সমাজের নারীদের
প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংকের আগ্রাবাদ শাখার ব্যাবস্থাপক জনাব মোঃ নাজিমুল হক,
সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং ডিপাার্টমেন্টের প্রধান জনাব ফারিহা হায়দার, চট্টগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জনাব মরিয়ম বেগম, ব্যাংক ও বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মীসহ শতাধিক শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com