1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন; চাঁদাবাজদের আতঙ্কে জুট মিল ম্যানেজারের মৃত্যু নিয়ে তোলপাড়! স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্বাচিত শাখা প্রধানদের নিয়ে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ

গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানালো বাংলাদেশ

  • আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪, ১১.২০ এএম
  • ১৬৯ Time View

ফিলিস্তিনের গাজায় বেসামরিক সহায়তার জন্য পাঠানো জর্দানের মানবিক ত্রাণবাহী একটি কনভয়ে ইসরায়েরের চরমপন্থী বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বেসামরিক ত্রাণবাহী কনভয়টি বেত হানুন ক্রসিং হয়ে গাজায় যাচ্ছিল।

মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধ করা এবং মানবিক কনভয়কে রক্ষা করা ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের দায়িত্ব।’

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ আন্তর্জাতিক মানবিক আইন (আইএইচএল) সমুন্নত রাখার জন্য স্বাক্ষরকারী পক্ষগুলির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে-যাতে মানবিক সহায়তাগুলোর দ্রুত ও নিরবচ্ছিন্ন প্রবেশ নিশ্চিত করতে রাষ্ট্রীয় ও অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলির দায়িত্ব স্পষ্টভাবে বর্ণিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা জর্ডান সরকারের মানবিক সহায়তার মাধ্যমে মানবতার সেবা করার এ প্রচেষ্টার প্রতি আমাদের সমর্থন ও সংহতি প্রকাশ করার পাশাপাশি ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে গাজায় মানবিক সহায়তার নির্বিঘ্ন প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com