1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন; চাঁদাবাজদের আতঙ্কে জুট মিল ম্যানেজারের মৃত্যু নিয়ে তোলপাড়! স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্বাচিত শাখা প্রধানদের নিয়ে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ

স্বর্ণের অলংকার বিক্রিতে মজুরি ৬ শতাংশ

  • আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪, ১১.০৮ এএম
  • ১৯৬ Time View

সোনার অলংকারে ন্যূনতম ৬ শতাংশ মজুরি নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সেই সঙ্গে সোনার অলংকার পরিবর্তনে ১০ শতাংশ এবং ক্রেতার কাছ থেকে অলংকার ক্রয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নিয়ম করেছে বাজুস।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় বাজুস। এতে বলা হয়, সম্প্রতি জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

এর ফলে এখন কেউ এক লাখ টাকার সোনার অলংকার কিনতে গেলে মজুরি বাবদ ক্রেতাকে ন্যূনতম ৬ হাজার টাকা দিতে হবে। এতদিন ক্রেতা-বিক্রেতার সম্পর্কের ভিত্তিতে দুই হাজার থেকে তিন হাজার টাকা মজুরি বাবদ নেওয়া হতো।

সোনার বাড়তি দামের বাজারে এমনিতেই অলংকার কেনা আগের তুলনায় অর্ধেকে নেমে গেছে, এর মধ্যে মজুরি বাড়ায় বিক্রি আরো কমে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

তবে বাজুসের পক্ষ থেকে জানানো হয়, এতদিন মজুরির বিষয়ে কোনো নিয়মকানুন ছিল না। ব্যবসায়ীরা তাদের ইচ্ছেমতো নির্ধারণ করতো। এখন নিয়মের মধ্যে আনতে ন্যূনতম মজুরি ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া এখন সোনার অলংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনে এবং সাধারণ ক্রেতা সোনা বিক্রি করতে গেলে আগের চেয়ে মূল্য হার কম পাবেন। নতুন নিয়মানুযায়ী সোনার অলংকার পরিবর্তনের ক্ষেত্রে ১০ শতাংশ ও পারচেজ বা ক্রেতার নিকট থেকে ক্রয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ যাবে। সোনার অলংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে এতদিন ৯ শতাংশ ও পারচেজে ১৩ শতাংশ বাদের নিয়ম ছিল।

কয়েক মাস ধরেই দেশের বাজারে সোনার দামে অস্থিরতা চলছে। সর্বশেষ গত রোববার সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৮৩২ টাকা বেড়েছে। তাতে হলমার্ক করা ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ২৮২ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com