1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন; চাঁদাবাজদের আতঙ্কে জুট মিল ম্যানেজারের মৃত্যু নিয়ে তোলপাড়! স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্বাচিত শাখা প্রধানদের নিয়ে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ

শুক্রবারে মেট্রো চালানোর কোনো পরিকল্পনা নেই

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৪.২৭ পিএম
  • ২১১ Time View

জুলাই থেকে শুক্রবারসহ প্রতিদিনই মেট্রোরেল চলবে বলে সংবাদ প্রকাশ করেছে দেশের বিভিন্ন গণমাধ্যম। তবে কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়ে কোনো পরিকল্পনা নেই। বর্তমানে শুক্রবার বাদে সপ্তাহের বাকি ছয়দিনই মেট্রোরেল চলছে।

মঙ্গলবার (১৪ মে) বিকেল ৪ টার দিকে ইত্তেফাক ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন মে‌ট্রো‌রে‌লের নির্মাণ এবং প‌রিচালনার দা‌য়ি‌ত্বে থাকা ডিএম‌টি‌সিএলের ব‌্যবস্থাপনা প‌রিচালক এম এ এন ছি‌দ্দিক।

তিনি বলেন, ‘শুক্রবার মেট্রোরেল চালুর খবর‌টি সত্য নয়। শুক্রবার মেট্রোরেল চালা‌নোর সিদ্ধান্ত বা  আপাদত কো‌নো পরিকল্পনা নেই। সিদ্ধান্ত হ‌লে সংবাদমাধ্যম‌কে জানা‌নো বিষয়টি জানানো হ‌বে।’

আজ মঙ্গলবার বেশ কয়েকটি গণমাধ্যমে জানানো হয়, যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে শুক্রবারও মেট্রোরেল চালুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ডিএমটিসিএল সূত্র উল্লেখ করে সংবাদ মাধ্যমগুলো দাবি করে, জুলাই থেকে শুক্রবারও মেট্রোরেল চলাচলের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

বর্তমানে মেট্রোরেল সপ্তাহের ৬ দিন সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করছে। শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ। মেট্রোরেলের বর্তমান সময়সূচি অনুযায়ী, দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া দিনের শেষ ট্রেন রাত ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ৮টা ৪০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com