1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

ইউনিয়ন ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১০.৩৫ এএম
  • ২১৯ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স কোং লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সোমবার (১৩ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৭৭ পয়সা।

৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ৪৭ পয়সা।

আগামী ২ সেপ্টেম্বর সকাল টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com