1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স

  • আপডেট : সোমবার, ১৩ মে, ২০২৪, ৪.৪৪ পিএম
  • ১৭৯ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে ১৩৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৩ মে) পূরবী জেনারেল ইন্স্যুরেন্স আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ১১ দশমিক ৫৭ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে এসেছে ২ কোম্পানি। কোম্পানি ২টি হলো- লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানি ২ টি আগের দিনের তুলনায় বেড়েছে ১০ শতাংশ। ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে উঠে এসেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), রিপাবলিক ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, গোল্ডেন হার্ভেস্ট, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com