1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Title :
নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক এভিয়েশন ও পর্যটনের সম্ভাবনা-সংকট নিয়ে চ্যানেল আই এর ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে কামরুল ইসলাম ও সালাহউদ্দীন সুমন আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান

হটলাইনে ফোন করলেই জলাবদ্ধতার সমাধান

  • আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪, ৩.১৯ পিএম
  • ১৯০ Time View

কোথাও জলাবদ্ধতা হলে হটলাইনে ফোন করলেই মিলবে সমাধান। কুইক রেসপন্স টিম সাথে সাথেই চলে যাবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (১১ মে) উত্তর সিটি করপোরেশনের সামনে জনসচেতনতা বাড়াতে বর্জ্য প্রদর্শনীর আয়োজন করে সিটি করপোরেশন। সেখানেই এসব কথা বলেন মেয়র।

প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় মেয়র তাদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে পরামর্শমূলক বক্তব্য রাখেন মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, জলবদ্ধতার জন্য ১০টি অঞ্চলে ১০টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। যার হটলাইন নম্বর ১৬১০৬। কোথাও জলাবদ্ধতা হলে হটলাইনে ফোন করলেই কুইক রেসপন্স টিম সাথে সাথেই চলে যাবে। বিষয়টি সমাধান করবে।

মেয়র আতিকুল ইসলাম রাজধানীর বিভিন্ন খাল এবং ড্রেন থেকে উদ্ধার হওয়া বর্জ্য দেখান। প্রশ্ন রেখে বলেন, নগরবাসী সচেতন না হলে এই শহর ভালো রাখা কঠিন। বিভিন্ন সময় সিটি করপোরেশনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান থেকে পরিত্যক্ত জিনিসপত্র উদ্ধার করা হয়। যেখানে টিভি, ফ্রিজ, তোষক, খাটের মতো জিনিসপত্র পাওয়া যায়। এমন বড় বড় জিনিস যখন সরু খালে বা ড্রেনে ফেলা হয় তখন পানি স্বাভাবিক গতিতে পার হতে পারে না। যার কারণে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।

সবাইকে হুঁশিয়ার করে মেয়র বলেন, খালে বা ড্রেনে যারা বর্জ্য ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com