1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

প্রথম ধাপে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন যাঁরা

  • আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪, ১০.৪০ পিএম
  • ২১১ Time View

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ আজ বুধবার (৮ মে) সকাল ৮টায় শুরু হয়, চলে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। এরমধ্যে নোয়াখালীর হাতিয়া, মুন্সীগঞ্জ সদর, বাগেরহাট সদর, ফেনীর পরশুরাম ও মাদারীপুরের শিবচর উপজেলার সব পদের প্রার্থী বিনাভোটে বিজয়ী হন। অন্যদিকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ, মৃত্যুজনিত, প্রশাসনিক ও ধাপ পরিবর্তনের কারণে আটটি উপজেলার ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। শেষ পর্যন্ত প্রথম ধাপে মোট ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে (দোয়াত-কলম) নির্বাচিত হয়েছেন অধ্যাপক সিরাজুল মোস্তফা তালকুদার (আওয়ামী লীগ)। তিনি পেয়েছেন ১৬ হাজার ৯১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ মনজুর হোসেন (আনারস) পেয়েছেন ১৬ হাজার ১১৬ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শওকত হোসেন বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা আক্তার আঁখি।

মতলব উত্তরে মোহাম্মদ মানিক (ঘোড়া) ৩৩ হাজার ৭০৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন (আওয়ামী লীগ)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে মুক্তার হোসেন পেয়েছেন ২০ হাজার ৯২ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে রিয়াজউদ্দিন রিয়াজ আর মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন লাভলী চৌধুরী।

কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান চৌধুরী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।  তিনি ঘোড়া প্রতীক পেয়েছেন ৭০ হাজার ৩৪৮ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে আমিরুল ইসলাম (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিন আক্তার (প্রজাপতি) বিজয়ী হয়েছেন। লাকসামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি  মো. ইউনুস ভুইয়া (আনারস) ৮১ হাজার ৩৯৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। ভাইস-চেয়ারম্যান পদে মহব্বত আলী (তালা) এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে পড়শী সাহা (পদ্ম ফুল) বিজয়ী হয়েছেন। মেঘনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক  তাজুল ইসলাম তাজ (আনারস) ১৮ হাজার ৬০০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। ভাইস-চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার আবুল কালাম (চশমা) এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে দিলারা শিরিন (হাঁস) বিজয়ী হয়েছেন।

চাঁদপুরের মতলব উত্তরে মোহাম্মদ মানিক (বামে) ও মতলব দক্ষিণ উপজেলায় অধ্যাপক সিরাজুল মোস্তফা তালকুদার বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ।

পাবনার সুজানগর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোটরসাইকেল প্রতীকের আব্দুল ওহাব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহিনুজ্জামান শাহিন।

পাবনার সুজানগর উপজেলায় বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের আব্দুল ওহাব, সাঁথিয়া উপজেলায় কাপ-পিরিচ প্রতীকের মো. সোহেল রানা খোকন।

সাঁথিয়া উপজেলায় বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মো. সোহেল রানা খোকন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মো. আশরাফুজ্জামান টুটুল।

বান্দরবান সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে মো. আব্দুল কুদ্দুছ (বহিষ্কৃত জেলা বিএনপির সহসভাপতি ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উপদেষ্টা) ১৯ হাজার ১৪৪ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আলীকদম উপজেলায় দোয়াত-কলম প্রতীকের প্রার্থী মো. জামাল উদ্দিন (আওয়ামী লীগ) ৯ হাজার ৪৭০ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কুষ্টিয়া সদর উপজেলায় মো. আতাউর রহমান আতা (আনারস প্রতীক) ৬৭ হাজার ছয় ভোট পেয়ে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু আহাদ আল মামুন (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন তিন হাজার ৪৮৬ ভোট। আর খোকসা উপজেলায় আল মাছুম মুর্শেদ শান্ত (ঘোড়া প্রতীক) ২৫ হাজার ১০১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল।

নওগাঁর বদলগাছি উপজেলায় চেয়ারম্যান পদে সামসুল আলম খান, ধামইরহাট উপজেলায় আজাহার আলী ও পত্নীতলা উপজেলায় আব্দুল গাফফার চৌধুরী বেসরকারি ফলাফলে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁরা তিনজনই বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান।

যশোরের মণিরামপুর উপজেলায় ৫৯ হাজার ২৭৩ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন লাভলু (আনারস প্রতীক)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ৫২ হাজার ৭১৮ ভোট। কেশবপুরে ১৮ হাজার ৪৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ (ঘোড়া প্রতীক)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসিমা সাদেক (শালিক প্রতীক) পেয়েছেন ১৪ হাজার ১৬ ভোট।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাজিব আহম্মেদ তালুকদার (কাপ-পিরিচ) ৩৭ হাজার ৫৪৯ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বাস মুতিউর রহমান (আনারস)  পেয়েছেন ৩৫ হাজার ১৫৪ভোট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com