1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Title :
ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের “হেলথ ক্যাডার ডে-২০২৬” আয়োজনে ব্যাংকিং পার্টনার প্রিমিয়ার ব্যাংক বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫

বিএসইসিতে নতুন তিন কমিশনার নিয়োগ

  • আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪, ১০.৩৪ পিএম
  • ২২৯ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৮ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মো. জাহিদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

নতুন কমিশনারের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) ও কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মোহসীন চৌধুরী এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা- ৫(২) এর বিধান মোতাবেক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদকে আগামী ২০ মে ২০২৪ খ্রিস্টাব্দ হতে অথবা পরবর্তী যোগদানের তারিখ হতে ৪ বছর মেয়াদের জন্য এ পদে পুর্ননিয়োগ প্রদান করা হলো।

এছাড়া, পৃথক দুই প্রজ্ঞাপনে কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক মহাপরিচালক (সচিব) মোহাম্মদ মোহসীন চৌধুরীকে আগামী ২ জুন ও ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামানকে আগামী ২০ মে হতে অথবা পরবর্তী যোগদানের তারিখ হতে ৪ বছর মেয়াদের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার পদে নিয়োগ প্রদান করা হলো। তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com