1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে বেস্ট হোল্ডিংস

  • আপডেট : মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৪.৩৬ পিএম
  • ৩৬২ Time View

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৭ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, এদিন বেস্ট হোল্ডিংসের ৫৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এশিয়াটিক ল্যাবের আজ ৪০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গোল্ডেন সন লিমিটেড।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- লাভেলো, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং এবং সি পার্ল বিচ রিসোর্ট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com