1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

১,১০৮ কোটি টাকার লেনদেন ডিএসইতে

  • আপডেট : মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৪.৩৩ পিএম
  • ২৬৩ Time View

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৭ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১০৮ কোটি টাকার বেশি। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৭৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭২৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১ হাজার ২৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৪৩ পয়েন্ট কমে ২ হাজার ৪০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ১০৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ৯৫ কোটি ৬৪ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩১টি কোম্পানির, বিপরীতে ২২২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com