1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

  • আপডেট : সোমবার, ৬ মে, ২০২৪, ৪.২২ পিএম
  • ২০৯ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (৬ মে) ওরিয়ন ইনফিউশনের ৪৫ কোটি ৩৭ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এশিয়াটিক ল্যাবের আজ ৪৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩২ কোটি ৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে লাভেলো আইসক্রিম।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- ফার ইস্ট নিটিং, ফরচুন সুজ, গোল্ডেন সন, সালভো কেমিক্যাল, আইটিসি, ওরিয়ন ফার্মা এবং মালেক স্পিনিং লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com