1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

১,০৯৫ কোটি টাকার লেনদেন ডিএসইতে

  • আপডেট : সোমবার, ৬ মে, ২০২৪, ৪.২০ পিএম
  • ২২৪ Time View

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৬ মে) সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১ হাজার ৯৫৬ কোটি টাকা। সেই সাথে বেড়েছে ২৫২ কোম্পানির শেয়ারের দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসই এক্স’ সহ বাকি দুইটি সূচকেরও উত্থান হয়েছে। যার মাঝে ডিএসইএক্স ৩৪ দশমিক ৯৫ পয়েন্ট বৃদ্ধির পর লেনদেন শেষে ৫ হাজার ৭২৭ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মাঝে ডিএসইএস ১০ দশমিক ৫১ পয়েন্ট এবং ডিএস৩০ ১৩ দশমিক ৩৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে যথাক্রমে ১ হাজার ২৬১ পয়েন্ট এবং ২ হাজার ৪৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ৯৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে ৮১৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

সোমবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫২টি কোম্পানির, বিপরীতে ৮৬ কোম্পানির দর কমেছে। আর ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com