1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Title :
ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী শিশু ধর্ষণ, হত্যা ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণের রোষানলে পড়বে সরকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন সুবিধা চালু করলো আইএফআইসি ব্যাংক ঈদ ও গ্রীষ্ম উপলক্ষ্যে আকর্ষণীয় অফার ও সুযোগ সুবিধাসহ ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা “২০/- টাকা মূল্যমানের “বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত” মাধবপুর শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র ৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

চুয়াডাঙ্গায় স্ত্রীকে ভিডিও কলে রেখে আনসার সদস্যের আত্মহত্যা

  • আপডেট : সোমবার, ৬ মে, ২০২৪, ১.৩৬ পিএম
  • ২৯৫ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: স্ত্রীকে ভিডিও কলে রেখে আরিফুল ইসলাম নামে এক আনসার সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় রোববার (৫ মে) রাত ১২টার দিকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরিফুল ইসলাম ডিঙ্গেদহ ১৪ আনসার ব্যাটালিয়নের সদর দফতরে সিপাহী পদে কর্মরত ছিলেন। স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মৃত আরিফুল দিনাজপুর সদর উপজেলার জয়দেবপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।

শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউল আলম জানান, আরিফুল পরিবার নিয়ে ওই এলাকাতেই ভাড়া বাসায় থাকতেন। কয়েকদিন ধরে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল। এরপর তার স্ত্রী বাবার বাড়ি গিয়ে আর আসেনি। সেদিন স্ত্রীকে ভিডিও কল দিয়ে গলায় ফাঁস দেন আরিফুল। খবর পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com