
নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বের চিকিৎসা জগতে নতুন দিগন্ত উন্মোচনকারী- বিনা রিং, বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ ১৩২টি শাখা সমন্বিত আন্তর্জাতিক চেইন হার্ট কেয়ার সেন্টারের বাংলাদেশ শাখা- ‘সাওল হার্ট সেন্টার (বিডি) লি.-এর উদ্যোগে বিশ্বখ্যাত হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডাঃ বিমল ছাজেড়ের ‘১৯তম জাতীয় সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনার' অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১ মে, ২০২৪ শুক্রবার, সকাল ৮ টায়, বায়তুল মোকাররম সংলগ্ন দৈনিক বাংলার মোড়ে, জাতীয় ক্রীড়া পরিষদের ‘শহীদ শেখ কামাল মিলনায়তনে’।
এই উপলক্ষে আগামী ৫ মে, ২০২৪ রবিবার, বেলা ১১টায়, সাওল হার্ট সেন্টার (বিডি) লি.-এর ‘কাজল মিলনায়তনে’ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাওলের উপদেষ্টা পরিষদের সদস্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ম. হামিদ, সাবেক সাংসদ নূরুল ইসলাম মনি, আরবান হেলথের সাবেক পিডি আব্দুল হাকিম মজুমদার, জনস্বাস্থ্য বিশারদ ড. আবু জামিল ফয়সাল, সাবেক স্বাস্থ্যসচিব হোসেন আব্দুল মান্নান, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ডিএমডি আহসানুল হক চৌধুরী সেলিম, টেলিপ্যাব-এর সভাপতি মনোয়ার হোসেন পাঠানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সাংবাদিক সম্মেলনে উক্ত সেমিনার আয়োজন বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন সাওল হার্ট সেন্টার (বিডি) লি.-এর চেয়ারম্যান কবি মোহন রায়হান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved