1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের “হেলথ ক্যাডার ডে-২০২৬” আয়োজনে ব্যাংকিং পার্টনার প্রিমিয়ার ব্যাংক বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে

অনুমোদিত মূলধন বাড়াবে রূপালী ব্যাংক

  • আপডেট : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ১০.৫৪ এএম
  • ১৮৮ Time View

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির পর্ষদ ব্যাংকটির অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটির ৯ম বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্যাংকটির অনুমোদিত মূলধন ৭০০ কোটি থেকে বাড়িয়ে আড়াই হাজার কোটি টাকায় উন্নীত করা হবে। অর্থাৎ ব্যাংকটির পরিশোধিত মূলধন প্রায় সাড়ে ৩ গুণ বাড়বে। এতে প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যে ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা হবে ২৫০ কোটি। বাংলাদেশের ব্যাংকের অনাপত্তি পত্র (এনওসি) পেলে অনুমোদিত মূলধন বাড়াবে রাষ্ট্রায়ত্ত্ব এ ব্যাংক।

এদিকে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য কোন লভ্যাংশের সুপারিশ করেনি ব্যাংকটির পর্ষদ। তবে আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯০ পয়সায়।

১৯৮৬ সালে শেয়ারবাজারে আসা রূপালী ব্যাংকের বর্তমানে মোট শেয়ার সংখ্যা ৪৬ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ২০৫। এর মধ্যে ৯০ দশমিক ১৯ শতাংশ সরকার, ৩ দশমিক ১০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৬ দশমিক ৭১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com