
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে, কবে বৃষ্টি নেমে গরম কমবে, সেই অপেক্ষায় সবাই। তবে পূর্বাভাস বলছে, এবার বৃষ্টির মৌসুমেও দুর্ভোগ অপেক্ষা করছে।
আবহাওয়া বিষয়ক সংস্থা সাউথ এশিয়া ক্লাইমেট আউটলুক-এর বরাত দিয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, এশিয়ার দেশগুলোতে এ বছর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। যার ফলে ভয়াবহ বন্যা এবং পাশাপাশি তীব্র ঝড়েরও আশঙ্কা রয়েছে।
সাউথ এশিয়া ক্লাইমেট আউটলুক বলছে, চলতি বছর বর্ষা মৌসুমে আবহাওয়ার বিশেষ অবস্থা ‘লা নিনা’র কারণে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চলে এ বছর সর্বোচ্চ ও সর্বনিম্নের নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা পরিলক্ষিত হবে।
তবে উত্তর, পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলে ভিন্নতা দেখা যাবে। এসব অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে।
দক্ষিণ এশিয়ায় আবহাওয়ার বিশেষ অবস্থা ‘এল নিনো’ বর্তমানে বিরাজমান বলে জানিয়েছে জলবায়ু পর্যবেক্ষণ ও পূর্বাভাস গ্রুপ (সাসকোফ)। বর্ষা মৌসুমের অর্ধেক সময় পর্যন্ত এ অবস্থা বিরাজমান থাকবে। এরপর শুরু হবে লা নিনা।
আবহাওয়ার বিশেষ অবস্থা ‘এল নিনোর’ কারণে অতিরিক্ত গরম, আর ‘লা নিনার’ কারণে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত, অতিবৃষ্টি, ঝড় ও বন্যা হয়ে থাকে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved