
দাবদাহে নাটোরের নলডাঙ্গায় জমিতে কাজ করার সময় হিটস্ট্রোকে খায়রুল ইসলাম নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার খাজুরা উজানপাড়া এলাকায় ভুট্টার জমিতে কাজ করার সময় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান।
তিনি বলেন, সৌদি প্রবাসী খায়রুল ইসলাম মঙ্গলবার সকালে শ্রমিকদের সঙ্গে তার ভুট্টার জমিতে কাজ করছিলেন। ১১ টার দিকে গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। শ্রমিকরা তাকে উদ্ধার করে খুজারা বাজারে আনলে তার মৃত্যু হয়।
এই দাবদাহে কেউ যেনও টানা ৪০ মিনিটের ওপরে রোদের মধ্যে কাজ না করেন। রোদে কাজের মধ্যে বিরতি দেয়ার পাশাপাশি বেশি করে পানি পান করার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved