1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করলো বিএসইসি

  • আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৫.১০ পিএম
  • ১৪৫ Time View

পুঁজিবাজার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো নিয়ে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রবিবার (২৮ এপ্রিল) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারকে অস্থিতিশীল করতে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু ভিত্তিহীন গুজব ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে যার কোনো ভিত্তি নেই। দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি দেশের পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে ইন্টারনেট ও সামাজিক যোগযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়ে ভুয়া ও অসত্য তথ্য বা গুজব প্রকাশ অথবা প্রচারের বিষয়সমূহর উপর সতর্ক নজর বজায় রাখছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেটে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়ে অপ্রকাশিত তথ্য প্রকাশ, শেয়ার দরের পূর্বাভাস কিংবা ভবিষ্যতবাণী ইত্যাদিসহ যেকোন ধরণের অসত্য তথ্য ও গুজব প্রকাশ বা প্রচার আইনত শাস্তিযোগ্য অপরাধ। অতএব, পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে এধরণের ভূয়া ও অসত্য তথ্য বা গুজব প্রকাশ অথনা প্রচার থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে সতর্ক করা হলো।

এতে আরও বলা হয়, দেশের অর্থনীতি ও পুঁজিবাজারকে অস্থিতিশীল করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন, ভুয়া ও অসত্য তথা এবং গুজব ছড়ানো ব্যক্তিদের এই মর্মে সতর্ক করা যাচ্ছে যে, যে বা যারা ভুয়া ও অসত্য তথ্য বা গুজব প্রকাশ বা প্রচারে জড়িত রয়েছেন কিংবা আগামীতে জড়িত থাকবেন তাদের সকলের বিরুদ্ধে ত্বরিত যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হবে।

এর আগে, গত শুক্রবার (২৬ এপ্রিল) রাতে পুঁজিবাজার নিয়ে কারসাজি ও গুজব রটনাকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- (১) মো. আমির হোসাইন ওরফে নুরনুরানী (৩৭), (২) নুরুল হক হারুন (৫২), এবং (৩)আব্দুল কাইয়ুম (৩৯)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com