রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সম্ভাবনাময় মন্ত্রী, ৩০০-নং আসনের জনাব সাচিং প্রু জেরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত কিশোরগঞ্জ-৬ আসনে শরীফুল আলম বিজয় হওয়ায় ভৈরবে মিষ্টি বিতরণ  হবিগঞ্জে সরিষা ক্ষেতে শিশুর মরদেহ রাজনৈতিক সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত, দাঁড়িপাল্লা বিজয়ের পরেও প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মিষ্টিমুখ আগামীকাল জামায়াতের আমীর সফরে যাচ্ছেন কিশোরগঞ্জ কবিতার কাব্যতায় ১৪-ই ফেব্রুয়ারী-“Happy Valentine’s Day” 🌹আজ পহেলা ফাঁল্গুন🌹 ভোলায় ২৯ জনের মধ্যে ২০ জন প্রার্থীই জামানত হারালেন সাতক্ষীরায় বিএনপির ভরাডুবি: জেলা নেতৃত্বের পদত্যাগ ও বহিষ্কারের দাবি তৃণমূলের, Facebook-এ ঝড়

১৫শ কোটি টাকার টোল আদায় পদ্মা সেতুতে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৪১ Time View

এক হাজার ৫০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অতিক্রম করেছে পদ্মা সেতু। সেতু চালু হওয়ার পর থেকে রোববার (২৭ এপ্রিল) পর্যন্ত এক হাজার ৫০২ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

দেশের বৃহত্তম এই সেতুর উভয় প্রান্ত দিয়ে এ পর্যন্ত যানবাহন পারাপার হয়েছে ১ কোটি ১২ লাখ ৯১ হাজার ৯৫টি। এরমধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ৫৬ লাখ ১ হাজার ২৩২টি। আর জাজিরা প্রান্ত থেকে যানবাহন পারাপার হয়েছে ৫৬ লাখ ৮৯ হাজার ৮৬৩টি।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, পদ্মা সেতু দিয়ে আশানুরূপ টোল আদায় অব্যাহত রয়েছে।

২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু আকাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করেন। পরদিন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সেতু। সেতু চালু হওয়ার পর প্রথম দিন ৫১ হাজার ৩১৬টি যানবাহন সেতু ব্যবহার করেছিল। সেদিন টোল আদায় হয় ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS