টানা দরপতনের পর সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৮ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিশাল মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি লেনদেন গতদিনের তুলনায় বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৮ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৭ দশমিক ৩৬ পয়েন্ট বেড়েছে। বাজার শেষে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ৬১৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৬ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১২৩৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২১ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১৯৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৬১৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে ৫১১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছিল।
রবিবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩০০টি কোম্পানির, বিপরীতে ৫২ কোম্পানির দর কমেছে। আর ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।