1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

লভ্যাংশ ঘোষণার অনুমতি পেয়েছে যমুনা ব্যাংক

  • আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১০.৪৫ এএম
  • ২১০ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংক গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেয়েছে। ব্যাংকটি তার পরবর্তী পর্ষদ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে, তালিকাভুক্ত প্রতিটি ব্যাংককে লভ্যাংশ ঘোষণার আগে তাদের কাছ থেকে অনুমতি চাইতে হয়। এ সংক্রান্ত আবেদনে প্রস্তাবিত লভ্যাংশের পরিমাণ ও ধরনের উল্লেখ করতে হয়। কেন্দ্রীয় ব্যাংক আবেদনকারী ব্যাংকের আর্থিক অবস্থা পর্যালোচনা করে ওই প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত দিয়ে থাকে।

যমুনা ব্যাংক ২০২২ সালের জন্য শেয়ারহোল্ডারদের ২৬ শতাংশ লভ্যাংশ দিয়েছিল, যার মধ্যে ছিল ১৭.৫০ ণগদ লভ্যাংশ ও ৮.৫০ শতাংশ বোনাস। ওই বছর সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ১২ পয়সা। এদিকে সর্বশেষ হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ১০ পয়সা।

আগামীকাল সোমবার (২৯ এপ্রিল) যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। ওই বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত হিসাববিবরণী পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com