1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

ন্যাশনাল ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৪.২৬ পিএম
  • ১৭৬ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২০২৩ সমাপ্ত হিসাব বছরে (জানুয়ারি-ডিসেম্বর) শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন যাচাই বাছাই করে গতকাল বুধবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় অনুমোদন পর তা প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।    

জানা যায়, সদ্য ২০২৩ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে চার টাকা চার পয়সা। আগের ২০২২ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা ছিল চার টাকা।

আলোচিত সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে চার টাকা ২৩ পয়সা। আগের বছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ১০ টাকা ৩২ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ২৮ পয়সা। আগের বছরে শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ২৩ টাকা ৮০ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে হবে আগামী ২৫ জুন, বেলা ১২টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ মে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com