
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে তেয়ারীচর গ্রামে তর্কাতর্কির জেরে দুপক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১২/১৪ জন আহত হয়েছে।
আহতরা হলেন, রুস্তম মিয়া, নজরুল, দুধ মিয়া, সবুজ মিয়া প্রমূখ।
আজ মঙ্গলবার বিকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের তেয়ারীচর গ্রামের খালাসি বাড়ি ও সিরার বাড়ির মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, দুদিন আগে উপজেলার শ্রীনগর ইউনিয়নের তেয়ারীচর গ্রামের খালাসি বাড়ির বাবু মিয়া ও সিরার বাড়ির জয়নাল মিয়ার নাতীর সাথে নারী সংক্রান্ত বিষয়ে তর্কতর্কার ঘটনা ঘটে। এই ঘটনার জেরে আজ মঙ্গলবার খালাসি বাড়ি ও সিরার বাড়ির মধ্য সংঘর্ষ বাঁধে। পরে খবর ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। এসময় উভয় পক্ষের ১২/১৪ জন আহত হয়। আহতরা ভৈরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, তর্কাতর্কির জেরে তেয়ারীচর গ্রামের দুই বংশের মধ্য সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকায় কোন ধরণের সংঘর্ষের ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved