1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Title :
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি বিএসইসিতে প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ, বাড়ল নির্বাহী পরিচালকদের ক্ষমতা নড়াইল জেলা সমিতি, ঢাকার হস্তান্তর, দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

ডিএসইতে পিই রেশিও কমেছে

  • আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ১১.১৩ এএম
  • ১৭৯ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৫ থেকে ১৮ এপ্রিল) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ২.৪০ শতাংশ।

শনিবার (২০ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১১.৬৭ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১১.৩৯ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.২৮ পয়েন্ট বা ২.৪০ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের (৩১ মার্চ থেকে ৪ এপ্রিল) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১১.৬৪ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১১.৬৭ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০৩ পয়েন্ট বা ০.২৬ শতাংশ বেড়েছিল।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে ব্যাংক খাতে ৬.১৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১২.২৯ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১২.৩২ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১৩.৭২ পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১৫.০৯ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৬.৪২ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১৭.৩৫ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ২০.১০ পয়েন্টে, টেক্সটাইল খাতে ২১ পয়েন্টে, আইটি খাতে ২১.১৯ পয়েন্টে, প্রকৌশল খাতে ২২.০৬ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২৩.৩৯ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ২৫.১২ পয়েন্ট, ট্যনারি খাতে ২৭.১১ পয়েন্টে, আর্থিক খাতে ৩১.১৮ পয়েন্টে, পাট খাতে ৩৫.৬৭ পয়েন্টে, সিরামিক খাতে ৩৬.৮০ পয়েন্টে ও বিবিধ খাতে ৪২.৫৬ পয়েন্টে অবস্থান করছে।

প্রসঙ্গত, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) মার্জিন ঋণের যোগ্যতা হিসেবে সর্বোচ্চ ৪০ পিই রেশিও বেঁধে দিয়েছে। এ হিসেবে ৪০ পর্যন্ত পিইধারীর শেয়ার বিনিয়োগের জন্য নিরাপদ বলে মনে করে বিএসইসি। সেই হিসেবে গত বৃহস্পতিবার ডিএসইর পিই দাঁড়িয়েছে ১১.৩৯ পয়েন্টে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com