1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৪.৪১ পিএম
  • ১৯২ Time View

ঈদুল ফিতর পরবর্তী দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১৭৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধি তালিকার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টি ছিলো মিউচুয়াল ফান্ড। যার মাঝে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। আগের কার্যদিবসের তুলনায় ফান্ডটির শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ৪৭ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো: এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামীক মিউচুয়াল ফান্ড-১, ফু-ওয়াং সিরামিক এবং এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com