1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি বিএসইসিতে প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ, বাড়ল নির্বাহী পরিচালকদের ক্ষমতা নড়াইল জেলা সমিতি, ঢাকার হস্তান্তর, দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

তিন কোম্পানির বিক্রেতা নেই

  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ১.১৭ পিএম
  • ২৬৯২ Time View

আজ ১৬ এপ্রিল, মঙ্গলবার সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এসময় পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠানের ইউনিট দর বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে প্রতিষ্ঠানগুলো।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের। প্রতিষ্ঠানটির গতকালের সমাপনী মূল্য ছিলো ৯ টাকা ৫০ পয়সা। আজ প্রতিষ্ঠানটির ইউনিট লেনদেন দর শুরু হয়েছে ৯ টাকা ৭০ পয়সায়। ইউনিটটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১০ টাকা ৪০ পয়সা। এই হিসেবে প্রতিষ্ঠানটির ইউনিট দর ৯০ পয়সা বা ৯.৪৭ শতাংশ বেড়েছে।

এ সময় পর্যন্ত ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৭ লাখ ২৬ হাজার ৭৪২টি ইউনিট ৩১৪ বার হাতবদল করেছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৭৩ লাখ ৩৪ হাজার টাকা।

এছাড়া ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট সর্বশেষ ৭ টাকা ১০ পয়সায় লেনদেন হয়ে ৬০ পয়সা বা ৯.২৩ শতাংশ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ইউনিট সর্বশেষ ১১ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়ে ১ টাকা বা ৯.১৭ শতাংশ এবং প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ইউনিট সর্বশেষ ৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়ে ৫০ পয়সা বা ৮.৪৭ শতাংশ দর বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com