পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ইফাদ অটোস ও প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড বিনিয়োগকারীদের কাছে নগদ লভ্যাংশ পাঠিয়েছে। গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই লভ্যাংশ পাঠানো হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিগুলো। আলোচ্য সময়ে ইফাদ অটোস এবং প্রিমিয়ার সিমেন্ট ১০ শতাংশ বা শেয়ার প্রতি ১ টাকা হারে নগদ লভ্যাংশ দিয়েছিল।