পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস এস স্টিল লিমিটেডের উদ্যোক্তা মোহাম্মদ সিরাজুল ইসলামের শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম তার কাছে থাকা ৩০ লাখ শেয়ার বিক্রয় করেছে। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি এই উদ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দেয়।