1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

  • আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ২.৩২ পিএম
  • ১৩২ Time View

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (৮ এপ্রিল) আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭ কোটি ৭৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাভেলো আইসক্রিমের আজ ১৬ কোটি ৬৮ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৫ কোটি ১২ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মালেক স্পিনিং লিমিটেড।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- শাইনপুকুর সিরামিকস, সেন্ট্রাল ফার্মা, ফু-ওয়াং সিরামিকস, এমারেল্ড অয়েল, বেস্ট হোল্ডিংস, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং আইটিসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com