সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ প্রতিষ্ঠানের মধ্যে ৩১৬টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৮ এপ্রিল) ডিএসইতে দেশবন্ধু পলিমারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডসের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ।
শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো- এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাভানা সিএনজি, অলিম্পিক এক্সেসরিজ, আনলিমা ইয়ার্ন ডাইং, আফতাব অটো, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।