1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

বিদায়ী সপ্তাহে লেনদেন বেড়েছে ১৯৮ কোটি টাকা

  • আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১১.২৯ এএম
  • ১৬১ Time View

বিদায়ী সপ্তাহে (৩১ মার্চ-৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) উত্থান হয়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেন ও বাজার মূলধন।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এসব তথ্য জানা গেছে।

গেল সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৭ দশমিক ৭৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭৯৬ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর দুই সূচকও বেড়েছে। শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ ১১ দশমিক ৮৭ পয়েন্ট এবং বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ এক সপ্তাহে ৩ দশমিক ৮৪ পয়েন্ট বেড়েছে।

সমাপ্ত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬৭৯ কোটি ৫৯ লাখ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৯ হাজার ৯০৮ কোটি টাকায়।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ২ হাজার ১৭৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৭৫ কোটি ৭৫ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১৯৮ কোটি ৪৪ লাখ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে ৩৯৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৯ কোম্পানির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ১৬৮টির, বিপরীতে ১৮৮ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com