1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

মূল্য সংবেদনশীল তথ্য নেই শাইনপুকুরের

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৪.১৪ পিএম
  • ২৮৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, গত ১৯ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ৩২ টাকা। বুধবার (৩ এপ্রিল) শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৪৫ টাকা ৩০ পয়সা। অর্থাৎ ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৩ টাকা ৩০ পয়সা। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com