1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ২.২৯ পিএম
  • ২১৮ Time View

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (৪ এপ্রিল) মালেক স্পিনিংয়ের ২০ কোটি ৩৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা শাইনপুকুর সিরামিকসের আজ ১৮ কোটি ৪৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ৫৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- সেন্ট্রাল ফার্মা, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ফার্মা, ফু-ওয়াং সিরামিকস, গোল্ডেন সন এবং ম্যাকসন্স স্পিনিং লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com