1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

  • আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ২.১৪ পিএম
  • ২৭৬ Time View

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বুধবার (৩ এপ্রিল) মালেক স্পিনিংয়ের ২৭ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আলিফ ইন্ডাস্ট্রিজের আজ ২৫ কোটি ২৯ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৩ কোটি ৪০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, সেন্ট্রাল ফার্মা, আইটিসি, গোল্ডেন সন এবং বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com