1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে মেট্রো স্পিনিং

  • আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ২.১৩ পিএম
  • ২৩২ Time View

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ প্রতিষ্ঠানের মধ্যে ২৭৯টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেট্রো স্পিনিং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৩ এপ্রিল) ডিএসইতে মেট্রো স্পিনিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৭ পয়সা বা ৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে এম্যাকসন্স স্পিনিং মিলস্‌ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৩২ শতাংশ।

শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, লাভেলো, বিকন ফার্মা, কপারটেক ইন্ডাস্ট্রিজ, কে এন্ড কিউ, এস্কয়ার নিট কম্পোজিট, কেডিএস এক্সেসরিজ লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com