1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Title :
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড

৪৬৮ কোটি টাকার লেনদেন ডিএসইতে

  • আপডেট : সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৩.৫৯ পিএম
  • ৩৩৫ Time View

সূচকের পতন দিয়ে আরেকটি নতুন মাস শুরু করলো পুঁজিবাজার। আজ সোমবার (০১ এপ্রিল) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কমেছে ৩১৫ কোম্পানির শেয়ারদর।  কমেছে লেনদেন।

এদিকে গত এক মাসের ব্যবধানে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৪৫৩ দশমিক ৮ পয়েন্ট। লেনদেন কমেছে প্রায় ৫২ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গেল মার্চ মাসের প্রথম কার্যদিবসে (০৩ মার্চ) ডিএসইএক্স এর অবস্থান ছিলো ৬ হাজার ২১৫ পয়েন্টে। আজ লেনদেন শেষে একদিনের ব্যবধানে ৬৮ দশমিক ৩২ পয়েন্ট পতনের পর ডিএসইর এই প্রধান সূচকটির অবস্থান ছিলো ৫ হাজার ৭৬১ পয়েন্টে। যা মারচ মাসের প্রথম কার্যদিবসের তুলনায় ৭ দশমিক ৩ শতাংশ কম।

এছাড়াও, আজ ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ২৫১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৩ দশমিক ৯৫ পয়েন্ট কমে ২ হাজার ০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৪৬৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৬৭ কোটি টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৭টি কোম্পানির, বিপরীতে ৩১৫ কোম্পানির দর কমেছে। আর ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com